ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে Logo বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন Logo মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব : স্পিকার Logo চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী Logo আজ থেকে ক্রিকেটে বদলে গেল যেসব নিয়ম Logo ৯ বছর পর দলে ডাক পেলেন ইংল্যান্ডের স্পিনার ম্যাসন ক্রেন Logo কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম থেকে দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ Logo বেরোবির সাবেক প্রক্টরসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ম্যুরালের কাছে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতালে আসা সহকর্মী আগলিনা জানান, বিকেল পাঁচটার দিকে ঝড়বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।’

প্রসঙ্গত, রোববার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি

আপডেট সময় ০৮:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬