বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

জয়দেবপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : নিহত বেড়ে দাঁড়াল ৪ জনে

গাজিপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারভীন (৩৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রোববার (৪ মে) ভোর রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে পারভীন নামে একজন মারা যায়। তার শরীর ৩২ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে গতকাল শনিবার এক বছরের শিশু আয়ানের (২৮ শতাংশ দগ্ধ) মৃত্যু হয়। তার আগে গত ২৮ এপ্রিল সকালে সিমা আক্তার (৯০ শতাংশ দগ্ধ) ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বতর্মানে তানজিলা নামের এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা (১০)।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com