শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নড়াইলে ট্রেনের নীচে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে দেড় বছর বয়সী শিশু ছেলে ফুরকানও মারা যায়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার বরাশুলা এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলি বেগম সদর উপজেলার মুলদাইড় গ্রামে। তিনি ওই গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের ওপর দিয়ে হেঁটে মূলদাইড়ের দিক থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন পলি বেগম। এসময় তার কোলে ছিল শিশু ছেলে ফুরকান। শহরের কাছাকাছি বরাশুলা এলাকায় পৌঁছে রেললাইনে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। 

এরপর সামনের দিকে অগ্রসর হন। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপসী বাংলা ট্রেনের নীচে পড়েন পলি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলে থাকা শিশু ফুরকান ছিটকে গিয়ে পড়ে রেললাইনের পাশে।

তখন স্থানীয়রা ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জেলা পুলিশের একটি দল গিয়ে নিহত নারীর মরদেহ রেললাইন থেকে নিচে নামিয়ে রাখে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, এখানে এসে স্থানীয়দের কাছ থেকে আমরা জানেছি, ট্রেন আসার ১০ থেকে ১৫ মিনিট আগে স্থানীয়রা ওই নারীকে রেললাইনে হাঁটতে দেখেন।

তাকে রেললাইনে হাঁটতে নিষেধও করেন। এরপর যখন ট্রেন আসে, তখন হঠাৎ করে ওই নারী ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান, তার বাচ্চাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com