ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুর উপজেলায় সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জেসমিন খাতুন (৭০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত জেসমিন খাতুন উপজেলার চন্ডিখালী গ্রামের বাসিন্দা। তিনি স্বামীর বাড়িতে বসবাস করতেন এবং দুই কন্যা সন্তানের জননী ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানা গেছে।

নিহতের ভাই মো. বাবলু খন্দকার জানান, গত ২৬ মার্চ রাতে খাবার শেষে স্বামীর ঘরে অবস্থান করছিলেন আমার বোন জেসমিন খাতুন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। একাধিক ব্যক্তি আমার বোনকে ধরে রাখে এবং মুখ চেপে ধরে হত্যাকাণ্ড সংঘটিত করে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।

তিনি আরও জানান, পরদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। জেসমিন খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। আমরা শ্রীপুর থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করছি।

এ ঘটনায় একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বজনরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০৫:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬