শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

চট্টগ্রামে জব্বারের বলীখেলা : ৩০০ খুঁটির মঞ্চে ১০৮ বলীর লড়াই শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ৩০০টিরও বেশি খুঁটি দিয়ে নির্মিত বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন হয়। এবারের আসরে অংশ নিচ্ছেন ১০৮ জন বলী।

খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশ এলাকায় জড়ো হন হাজারো দর্শক। প্রতিটি লড়াই ঘিরে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা, করতালি ও উচ্ছ্বাস। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের আসরে নজর কাড়ছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী। তাদের সম্ভাব্য লড়াই ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।

এদিকে, বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠে বসেছে তিন দিনের বৈশাখি মেলা। মেলায় রয়েছে মাটির সামগ্রী, বাঁশ ও কাঠের হস্তশিল্প, খেলনা, লোকজ অলংকার এবং দেশীয় খাবারের নানা দোকান। শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা।

নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পুলিশ সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আবদুল জব্বার সওদাগরের হাত ধরে এই বলীখেলার সূচনা হয়। সময়ের সঙ্গে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। শত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও লালদীঘির এই বলীখেলা এখনও সমানভাবে টানে দর্শকদের। শক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে উঠেছে এই আয়োজন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com