বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হলো দেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ । শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে তারকাখচিত এই রঙিন উৎসব। শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যায় রূপ নেয় এই উৎসবের ২৭তম আসর। 

এবারে উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। 

জানা গেছে, এবারের আসরে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পেয়েছিলেন। দর্শকের ভোট এবং জুরিদের মূল্যায়নেই বিজয়ীদের নির্বাচিত করা হয়।

দর্শক ও জুরিদের মূল্যায়নে এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার নিজের করে নিয়েছেন আফরান নিশো। অন্যদিকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তমা মির্জা। এছাড়া সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেছেন শাম্মি ইসলাম নীলা।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য অভিনেতা এম. এ. আলমগীরকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। মঞ্চে উপস্থিত থেকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই কিংবদন্তি অভিনেতার হাতে সম্মাননা তুলে দেন। এছাড়াও দেশীয় সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমসকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতেও পুরস্কার তুলে দেন অঞ্জন চৌধুরী।

মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে।  

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ তার বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে ভূমিকা রাখবে। 

পুরস্কার প্রদান পর্বের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনটি আজ দেশের বিনোদন অঙ্গনের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর দীর্ঘদিনের এই যৌথ উদ্যোগ দেশীয় সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com