সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের চায়ের দোকান, একটি মোটরসাইকেল মেরামতের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যায় এবং বাতাসের কারণে দ্রুত বাড়তে থাকে। প্রাথমিকভাবে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ৩টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৮টি করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ফতুল্লা, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

এদিকে, মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহজাহান জানান, দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com