রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি), টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদফতরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর উপ-পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সুপার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মাকসুদা আকতার খানমকে পিবিআইতে, পুলিশ অধিদফতরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আকতার হোসেনকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেটের উপ-পুলিশ কমিশনার, পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখার এসপি, কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, ঢাকা মহানরগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com