ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর… Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা Logo রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, আরেক মাইলফলক Logo জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন Logo হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম Logo শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির

সাড়ে ৪ মাস পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।

নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে।

বিআইডব্লিউটিএর কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর…

সাড়ে ৪ মাস পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

আপডেট সময় ০৪:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫