ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন Logo হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম Logo শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির Logo ৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী Logo আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ট্রেন চলাচলে গতি সীমিত Logo ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলা চালায়। তারা সানাউল্লাহকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকোপির ঘটনার কথা জানতে পেরেছেন, তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬