বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বুধবার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে (২০) গ্রেফতার করা হয়েছে।  

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সকিনা বেগম। রাতে ছেলে শহিদুল ইসলাম বাসায় ফিরে মায়ের খোঁজ করলে তার স্ত্রী মরিয়ম জানান, শাশুড়ি বাইরে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শহিদুল পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার মধ্যে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছেন, পারিবারিক কলহ ও শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেছেন। মরিয়মের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com