বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

বিস্ফোরক মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, শিশুসন্তান নিয়ে উদ্বেগ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি মোসা. শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে তিনি তার সঙ্গে থাকা ১ মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে এক মাস ১৬ দিন বয়সী শিশুসন্তান রয়েছে। শিশুটিকে নিয়ে কারাগারে থাকলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার আবেদন মঞ্জুর করা হয়।

এ সময় আদালতে উপস্থিত আসামির খালা উম্মে কুলসুম সুমি দাবি করেন, তার ভাগনির শারীরিক অবস্থা ভালো নয় এবং তার হাত ভাঙা—এ অবস্থায় কারাগারে থাকা তার জন্য কষ্টকর।

মামলার নথি অনুযায়ী, বাদীর ছেলে মো. তাহমিদ মুবিন রাতুল (২১), যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলা ও পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, একই বছরের ২৩ জুলাই সন্ধ্যায় আসামির নির্দেশে বিপুলসংখ্যক লোকজন দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে বাদীর বাসায় হামলা চালায়। এতে ঘরের আসবাবপত্র ভাঙচুর, লুটপাট এবং প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় বাদীর স্বামী মো. সোহেল রানা গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায় বলে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, স্থানীয় তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com