বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

সুইমিংপুলে অচেতন, হাসপাতালে নিতেই অভিনেত্রী নাদিয়ার মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মারা গেছেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি প্রভাবশালী ও প্রাচীন দৈনিক পত্রিকা লে ফিগারো। তারা বলছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

নাদিয়া ফারেস আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘দ্য ক্রিমসন রিভার্স’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি ‘মার্সেই’ সিরিজেও অভিনয় করেছেন। এই সিরিজে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান এবং ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

পরবর্তীতে হলিউডেও কাজ করেন এই অভিনেত্রী। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ এবং ‘স্টর্ম ওয়ার্নিং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন এবং ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ফ্রান্স এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মা।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com