ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু হয়েছে। শুরুতে রাজধানীর কিছু পেট্রল পাম্পে এর ব্যবহার করা হলে আজ শনিবার থেকে আরো ৬ জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যু ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু হলেও আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পোস্টে বলা হয়, ফুয়েল পাস (Fuel Pass BD) অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে—এগুলো হচ্ছে:

ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লেখিত জেলাসমূহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে Fuel Pass BD সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলে জানানো হয় পোস্টে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬