বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দুই বোনের নামে তৈরি হবে এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

উপমহাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। আগেই প্রয়াত হয়েছেন লতা, চার বছর পর চলে গেলেন লতার বোন আশা। দুই বোনের কণ্ঠে তোলা সুর হয়ত যুগ যুগ ধরে রয়ে যাবে, তারপরও তাদের স্মৃতিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মঙ্গেশকর পরিবার।

পাঁচ ভাইবোনের মধ্যে এখন বেঁচে আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সম্প্রতি ভাই হৃদয়নাথই জানিয়েছে দুই বোনের স্মৃতি ধরে রাখার উদ্যোগের কথা।

হৃদয়নাথের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, পারিবারিক সিদ্ধান্ত হয়েছে, লতা-আশার নামে একটি হাসপাতাল করা হবে। এজন্য জমিও পাওয়া গেছে।

হৃদয়নাথ বলেন, আমরা চাইছি এটা যাতে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি পেয়ে গেছি। বাকিটা ঈশ্বরের মর্জি। আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’ যে কোনো একটি নাম বেছে নেওয়া হতে পারে এর জন্য। হাসপাতালটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়।

৪০ একর জুড়ে বিস্তৃত হবে হাসপাতাল প্রকল্পটি, যেখানে মানুষের পাশাপাশি ছোট প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও থাকবে। সাড়ে ২২ লাখ বর্গফুটের এই চিকিৎসাকেন্দ্রটি হবে এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল। যা দেশটির আধুনিক বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে পরিবারটির।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com