সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিকাশ ও রাজউকের উদ্যোগে হাতিরঝিলে বৈশাখী উৎসব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিকাশ-এর পৃষ্ঠপোষকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উদ্যোগে হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী উৎসব’।

ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাজার বছর পুরনো ঐতিহ্যের নৌকাবাইচ, গ্রামীণ আবহে মেলাসহ নানান আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ।

দুই-দিন ব্যাপী এই বৈশাখী উৎসব উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।  

বাংলা বর্ষবরণের সকাল শুরু হয় হাতিরঝিলের মুক্তমঞ্চে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে। এরপর বিভিন্ন শিল্পগোষ্ঠীর আয়োজনে চলে বৈশাখী গানের আয়োজন। দুপুরে বাউল গানের আবহের পর শুরু হয় দর্শকদের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন-ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দশটি নৌকাবাইচ দল বইঠার ছন্দে মাতিয়ে তোলেন পুরো হাতিরঝিল। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নৃত্য ও নাটকের আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি গ্রামীণ আবহে বৈশাখী মেলা বসে, যেখানে ছিল নানা পণ্য ও খাবারের সমাহার।

উৎসব শেষে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com