বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে হামে মারা গেছেন ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ১৯২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ২ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২১১ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫১৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৮৮, খুলনায় ৭৭, সিলেটে ৫৩, রংপুর ১৩ এবং ময়মনসিংহে ১৫ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com