ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

শাকিবের ‘রকস্টার’-এর পোস্টারে সরগরম নেটদুনিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর পোস্টার। সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করার পরপরই সরগরম নেটদুনিয়া।

‘রকস্টার’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছবির পোস্টারে তাঁদের রোমান্টিক অবতারে দেখা গেছে। দুজনেই চোখ বন্ধ করে এক শান্ত মুহূর্ত উপভোগ করছেন। এই জুটির রসায়ন দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’ আসন্ন ছবির পোস্টার দেখে মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, ‘খেলা তো শুরু হয়ে গেল বস। প্রেমিক প্রেমিকাদের এবার ঠেকায় কে?” অন্য একজন লিখেছেন, ‘শাকিব খানের সিনেমা মানে পুরো আগুন।’

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশ। গল্পও লিখেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড।

গত বছর ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিলেন সাবিলা-শাকিব। এবার ‘রকস্টার’-এ তারকা জুটিকে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

শাকিবের ‘রকস্টার’-এর পোস্টারে সরগরম নেটদুনিয়া

আপডেট সময় ০১:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬