ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: যুবদলের সাবেক নেতাসহ চারজন আটক

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকার সাদেক খান ইটখোলা এলাকায় পূর্বশত্রুতার জেরে আসাদুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬