ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

পুঁজিবাজারের টেকসই উন্নয়নে তানভীর গনির সঙ্গে বিএসইসির বৈঠক

পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার কার্যক্রমকে বেগবান করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ভূমিকা, সামগ্রিক কার্যাবলী ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, শেয়ারবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যত পরিকল্পনাসহ বাজার সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। 

এছাড়া পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এ সময় তানভীর গনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসির নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়।

সভায় তানভীর গনি শেয়ারবাজারের সার্বিক অবস্থা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মতামত দেন। 

গত ১২ এপ্রিল বিএসইসি পরিদর্শন করেন তানভীর গনি। দীর্ঘ আলোচনায় বাজারের স্বার্থে আগামী দিনে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতি সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন তিনি। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

পুঁজিবাজারের টেকসই উন্নয়নে তানভীর গনির সঙ্গে বিএসইসির বৈঠক

আপডেট সময় ০৬:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬