বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান

রেমিট্যান্স সংগ্রহে পুরস্কার পেলো রূপালী ব্যাংক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি হিসেবে ‘Top 10 Award’ লাভ করেছে। 

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

রূপালী ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ কে এম জাকির হোসেন।

রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই অর্জন রূপালী ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com