ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

মেহেরপুর সদরে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি তার নানাবাড়িতে বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। এ সময় রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

এতে শিশুটি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এই ঘটনায় শিশুর চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালীন দণ্ডপ্রাপ্ত রিগান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আদালতে মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রিগানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬