সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই কোটি টাকার রুপার তৈজসপত্র ও মদ জব্দ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার তৈজসপত্র, ওষুধ ও মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ১৬ লিটার লিকার। যার বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) আগত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ওইসব পণ্য জব্দ করা হয়।

এক সংবাদ বিবৃতিতে কাস্টমস গোয়েন্দা জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আগত ফ্লাইট বিজি-৩৫৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় সর্বমোট ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ আটক করা হয়। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা। 

অপরদিকে তুরস্ক থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে প্রাথমিকভাবে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তীতে ব্যাগেজ ইনেভেন্ট্রি করে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

আর কাতার থেকে আগত কিউআর-৬৩৮ এর তিন জন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও গুয়াংজু থেকে আগত ফ্লাইট বিজি-৩৬৭ এর দুইজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ আটক করা হয়েছে। আটককৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টম হাউস এ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে।

অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com