রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

নেশার টাকা নিয়ে দ্বন্দ্ব, ছেলের সঙ্গে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরার উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৫৫) নামের এক নাইট গার্ড নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছেলে নূর হোসেন (১৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার এসআই আব্দুল মজিদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর পৌনে ২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, নিহত ইসরাফিল তার স্ত্রীর কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ছেলে নূর হোসেনের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তর্ক-বিতর্কের সময় ছুরিকাঘাতে তিনি মারা যান। এ ঘটনায় ছেলে নূর হোসেন পলাতক রয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিহতের দূর সম্পর্কের ভাগ্নে জীবন খন্দকার জানান, ইসরাফিল নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকা চাওয়া নিয়ে ছেলে নূর হোসেনের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত লাগে, এতে তিনি মারা যান।

নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, সকালে তার স্বামী নেশার টাকা চান। এ নিয়ে ছোট ছেলের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির সময় তার স্বামীর নিজের ছুরি বুকে লেগে মৃত্যু হয়।

নিহত ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ডেমরা উত্তর বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com