ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Logo নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় Logo এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট Logo মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড Logo পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর করবেন : পররাষ্ট্র উপদেষ্টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা Logo চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বন্ধ বাস চলাচল Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা Logo মিয়ানমার থেকে আনা অস্ত্র-গুলি নাফ নদীতে আটক, যাওয়ার কথা ছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে

বান্দরবানে ঐতিহ্যবাহী র‍্যালিতে শুরু সাংগ্রাইং উৎসব

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বান্দরবানে শুরু হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাইং। র‍্যালিতে জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের নারী-পুরুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে মেতে ওঠেন আনন্দ-উৎসবে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ঐতিহাসিক রাজার মাঠ থেকে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে সকাল থেকেই বান্দরবানে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ বর্ণিল সাজে রাজার মাঠে জড়ো হয়। এসময় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানবাধিকারকর্মী ও নারী নেত্রী ডনাই প্রু নেলী বলেন, সব বাধা-বিঘ্ন অতিক্রম করে সাংগ্রাইং উৎসব উদযাপিত হচ্ছে। তিনি জানান, বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এ উৎসব উদযাপন করছেন।

সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রু মারমা বলেন, র‍্যালির পর বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৪ এপ্রিল সাঙ্গু নদীতে বুদ্ধ বিম্ব স্নান, ১৫ ও ১৬ এপ্রিল ঐতিহাসিক রাজার মাঠে মৈতা রিলং পোয়েঃ (মৈত্রী পানি বর্ষণ), প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবসহ নানা আয়োজন রয়েছে।

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে এ সাংগ্রাইং র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবসহ প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বান্দরবানে ঐতিহ্যবাহী র‍্যালিতে শুরু সাংগ্রাইং উৎসব

আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬