বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

‘রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করুন’

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করে কাজ করুন। জনগণের কল্যাণে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

শুক্রবার দুপুরে কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন পক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জমির টপ সয়েল রক্ষায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোর হস্তে দমন করতে হবে। কাজ করতে গিয়ে কোন রাজনৈতিক চাপ আসলে সেটি মোকাবেলা করতে হবে, তোষামোদি করা যাবেনা। শক্ত ও কঠিন পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগিতা করবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশনা দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে মতপার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়ন করতে। যার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে হবে। 

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান প্রমুখ।

এ সময় কুমিল্লার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com