বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

শাহজাহানপুরে ওভারব্রিজ থেকে পোড়া মরদেহ উদ্ধার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর থানার মৌচাক মোড় এলাকায় ওভারব্রিজের ওপর থেকে একটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে রোববার (১২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহটি পুরুষ নাকি নারীর তা নিশ্চিত হওয়া যায়নি।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে শনিবার দিনগত রাত দেড়টার দিকে ওভারব্রিজের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহের লিঙ্গ শনাক্ত করা যায়নি। তবে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com