রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সারা দেশে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ‘আনবায়াসড’ তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “ছোট থেকে বড়- সব স্তর বিবেচনা করে এ তালিকা করা হচ্ছে।”

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ পদক্ষেপের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুতের নির্দেশনার কথা তুলে ধরে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “লিস্ট তৈরির পরে প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে লক্ষ্যে র‌্যাব কাজ করছে।”

“আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াস্ড হবে। যারা তালিকায় থাকবে, আমরা চেষ্টা করব তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য।”

র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নকেই ডিজির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। শিগগিরই এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাঁদাবাজদের অনেক রূপ বা স্তর রয়েছে। র‌্যাব সবগুলো স্তর নিয়েই কাজ করছে।”

রাজনৈতিক চাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, “জুলাই গণঅভ্যুত্থাণের পরে র‌্যাবের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই।”

“এরপর র‌্যাব মানবতাবিরোধী কোনো কাজে সংশ্লিষ্ট হয়নি।”

ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে অভিযোগটা গিয়েছে পুলিশের কাছে, তারা এটা নিয়ে যাচাই-বাছাই করছে।”

“বরাবরের মতো যখনই এ ধরনের তথ্য আমরা পাই, সঙ্গে সঙ্গে র‌্যাবের গোয়েন্দা দল এবং সংশ্লিষ্ট আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে দেয়। এক্ষেত্রেও আমাদের যাচাই-বাছাই চলছে, নিশ্চিত হলে দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com