ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিভীষিকাময় মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

আপডেট সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫