রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে ‌‌‘প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজিত হলো ‘প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি’। এই কর্মসূচির মাধ্যমে অনুমোদনহীন হেলমেট ব্যবহারের বিপদ এবং নিরাপদ হেলমেটের গুরুত্ব সাধারণ মানুষকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অনুমোদনহীন হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার অনেক মোটরসাইকেল চালক ও আরোহীর মধ্যে প্রচলিত। তারা প্রায়ই কেবল আইন এড়ানোর জন্য এই হেলমেট ব্যবহার করেন। কিন্তু দুর্ঘটনার সময় এসব হেলমেট কার্যকর সুরক্ষা দিতে পারে না; বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে, একটি মানসম্মত হেলমেট জীবন রক্ষা করতে সক্ষম।

এই বাস্তবতা সামনে আনার জন্য অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভেঙে ফেলে। এটি শুধু প্রতীকী কর্মকাণ্ড নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলার গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক চালক ও আরোহীকে অবশ্যই অনুমোদিত ও মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, এটি নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য জরুরি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com