ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা Logo মিয়ানমার থেকে আনা অস্ত্র-গুলি নাফ নদীতে আটক, যাওয়ার কথা ছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে Logo আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য Logo দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র Logo কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার Logo ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, কী কী পরিবর্তন আসছে Logo ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, কুপিয়ে জখম Logo একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (২৬) নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত নাঈম ইসলাম পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা সৌদি প্রবাসী আব্দুর রহমান সৌদি আরব থেকে তার পরিবারের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসারে তার বাবা, মা ও স্ত্রী রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। 

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

আপডেট সময় ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬