ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য Logo দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র Logo কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার Logo ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, কী কী পরিবর্তন আসছে Logo ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, কুপিয়ে জখম Logo একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭ Logo রাষ্ট্রপতির ক্ষমতা যতটা, সীমাবদ্ধতাও ততটা

ঠাকুরগাঁও চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলার কারণে তিন বছরের শিশু সিফাতের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত সিফাত পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্য ও শিশুটির চাচা মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে সিফাত ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়। প্রথমে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার করেন। সকাল ১০টার দিকে শিশুটি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, কিছুক্ষণ পর্যবেক্ষণের পর চিকিৎসক শিশুটিকে ছুটি দিয়ে বাড়ি পাঠানোর নির্দেশ দেন। বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় শিশুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরিবারের সদস্যরা চিকিৎসক ও নার্সদের বিষয়টি জানালেও সাড়া পাননি। পরবর্তীতে শিশুটিকে স্থানীয় একজন শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। বিশেষজ্ঞ দ্রুত পুনরায় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

শিশুটি আবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার অভিযোগ করেন, জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরাফাত তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। তথ্য সংগ্রহ ও ভিডিও করার সময় সাংবাদিকদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করেন।

পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফিরোজ জামান জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য

ঠাকুরগাঁও চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৫:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬