
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এআর