মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১১ জনের মৃত্যু এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করবে বিএসইসি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসির আর্থিক কার্যক্রমসহ বেশ কয়েকটি বিষয় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি সংস্থার মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা এক বিশেষ আদেশে তদন্তের পরিধি ও শর্তাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক কার্যক্রম, তথ্য প্রকাশের যথার্থতা এবং বিদ্যমান আইন ও বিধি পরিপালনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগ তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কমিশন যাচাই করবে, এতে প্রকৃত আর্থিক চিত্র লুকানো হয়েছে কি না এবং এ ধরনের লেনদেন থেকে আর্থিক সুবিধা কারা পেয়েছেন।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং অডিট কমিটির ভূমিকা পর্যালোচনার আওতায় আসবে। এর পাশাপাশি, রবি আজিয়াটার চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাইয়ের ইডটকো গ্রুপে দীর্ঘমেয়াদী পরিচালক পদ এবং রবি-ইডটকোর লেনদেনের স্বচ্ছতা ও স্বাধীনতা যাচাই করা হবে।

দুই স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের পেছনে ‘অযাচিত হস্তক্ষেপ’ এবং সাংগারাপিল্লাই নেতৃত্বে পরিচালিত অভ্যন্তরীণ তদন্তের নিরপেক্ষতাও অনুসন্ধানের অংশ। এছাড়া পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার সুরক্ষা এবং করপোরেট সুশাসনের নীতি মেনে চলেছে কি না, তাও যাচাই হবে।

রবির ২০২১ ও ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করা হয়েছে কি না এবং শেয়ারহোল্ডারদের প্রশ্ন যেমন আইনি খরচ ও ফরেনসিক খরচের জবাব প্রদান করা হয়েছে কি না, সেটিও তদন্তের অন্তর্ভুক্ত।

বিএসইসি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ও তদন্তের আওতায় আনা হবে। 

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, আর্থিক অনিয়ম এবং আইন ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির অভ্যন্তরীণ সুশাসনের চিত্রটি বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব হবে রবি আজিয়টার আর্থিক বিবরণী, সিকিউরিটিজ আইনের পরিপালন এবং করপোরেট সুশাসন সংক্রান্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা। অপরাধ প্রমাণিত হলে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com