সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ ও শাহজাহানপুর থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে হাজারীবাগ থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—আরিফ হোসেন (২২), মো. উজ্জল (৩৫), আলী আকবর (৪৫), মো. রাকিব (২৪), ইমন হোসেন (২৩), আবির হোসেন (২৯), নুর মোহাম্মদ (২৫), ওমর ফারুক (৩০), হাসান ফকির (৩২), মিলন (৩৮), নুরুল ইসলাম (২১), মাজহারুল ইসলাম (২৫), মো. আরিফ (২৪), ইমন হোসেন (৩২), মো. কাজল (৫৭), রাজিব কবির (৪০), আব্দুল কুদ্দুস ব্যাপারী (৪৮), মাহফুজ শেখ সুমন (২৪), হামিদুল ইসলাম (২২), শাহ আলম (৪৮), শামীম মিয়া (৪০), আল আমিন (৩০), কাজল (২০), মিজানুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪২), মো. আসিফ (২৮), সিরাজুল ইসলাম সাফাক (৩৯), মো. সজল (২৬) ও আইনের সংঘাতে জড়িত দুইজন শিশু। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতাররা হলেন—নুর হোসেন পাটয়ারী (৩২), মোছা. মৌ (১৯), সবু (৩০), সজল ইসলাম শুভ (৩০), শাহাদাৎ হোসেন (২৬), শাহীন (২৪), সাগর (৩১), সিফাত (২৫), ইমন (২৫), রাজু (৩১), সুমন (৩১), সাগর হোসেন (২৬), আতিক ফয়সাল (২৫), মনির (৪৫), আরিফ (২০), জীবন রহমান (২০), নয়ন (২২), সাজ্জাদ হোসেন (২৩), জুম্মান (২১), হাবিবুল্লাহ আল মাহমুদ (৩৯), মাজহারুল ইসলাম রোহান (২৪) ও রায়হান খান রাব্বি (৩০)।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com