সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয় : মৎস্যমন্ত্রী ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে এসেছে সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রবিবার (৫ এপ্রিল) বিকেলে আশুগঞ্জ থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

তিনি জানান, রবিবার বিকেলে সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ অবৈধ চোরাচালান সম্পর্কে গোপন সংবাদ পান। পরে তার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।

এসময় ট্রেনটির মালবাহী বগি থেকে অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় শাড়ির ১৮টি বস্তা উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিদের না পাওয়ায় তাদের আটক করা যায়নি। পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে গিয়ে জব্দ করা শাড়িগুলো নামানো হয়।

জব্দ করা শাড়িগুলোর মধ্যে ভারতীয় প্রাইম সিল্ক, কাতানসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৮০ পিস শাড়ি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা।

মো. রফিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে চোরাচালান রোধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com