ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় পাহাড় ধসে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো দুই শিশুকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধস হয়।

এঘটনায় নিহতরা হলো, উপজেলার বৈরাগ ৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২) ও এমরানের ছেলে মিজবাহ (১২)।

আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

এঘটনায় উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত ঘোষণা করে বাকি দুইজনকে চমেক হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে চারজনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর দুইজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।

এসময় বাকি দুইজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’এবিষয়ে কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, ‘অত্যন্ত দুঃখের বিষয় আমরা জানতে পারি আজ সাড়ে ৯টার দিকে শিল্প জোনের ভেতর প্রবেশ করে পাখি ধরতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসীর প্রতি আমাদের অনুরোধ এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের ভেতর যেন না আসেন।’

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আনোয়ারায় পাহাড় ধসে প্রাণ গেল ২ শিশুর

আপডেট সময় ০২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫