ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম Logo মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা হাইকমিশনের Logo ভালোবাসার নানা রঙে আজ ‘ফিল দ্য লাভ ডে’

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন হিসাব বিভাগে কর্মরত মো. সাইফুল ইসলাম (২০), নিরাপত্তাকর্মী মো. হান্নান (৫২), নিরাপত্তাকর্মী মো. কবির (৪৫) এবং সাইফুল নামে আরেকজন।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. ফারুক আহমেদ বলেন, রূপগঞ্জের কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইল মিলে চারজনই কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ মিলের ভেতর গ্যাসলাইন থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে একজনের দুই শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের একজনের ৫৩ শতাংশ, ৪০ শতাংশ ও ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই ভর্তি দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট সময় ০২:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫