ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার’, অভিযোগ ফারিনের Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পরপরই তিনি এই ঘোষণা দেন। তবে পুরস্কারের অর্থের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই বয়সভিত্তিক ফুটবলে এমন একটি বড় সাফল্য পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

জানা গেছে, ক্রীড়া প্রতিমন্ত্রী এদিন কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অনলাইনে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। 

বাংলাদেশের এই শিরোপা জয় দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিক উন্নতি ভবিষ্যতে জাতীয় দলকেও আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার’, অভিযোগ ফারিনের

চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬