বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

একাত্তরের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই

বাংলা৭১নিউজ/এসএস
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার খালাতো বোন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন। অবস্থার অবণতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল সংবাদমাধ্যমকে বলেন, ‌‘তিনি তো কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। উনাকে দেখতে গতকালই আমি হাসপাতালে গিয়েছিলাম। তখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন।

মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে ডালিয়া নওশীনের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়।

পাঁচ বছর বয়সে তিনি সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতের দীক্ষা নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সংগীতের পাঁচ বছর মেয়াদি শিক্ষা নিয়ে তিনি সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ১৪ বছরের কিশোরী। এপ্রিল মাসে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান এবং ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’য় যোগ দেন।
তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামে একটি গীতিনাট্য গায়। পরে সেই গীতিনাট্যের নাম পরিবর্তন করে ‘মুক্তির গান’ নাম দেওয়া হয়।

বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্বাধীন বাংলাদেশের পক্ষে সংগীত পরিবেশন করার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন ডালিয়া নওশীন। 

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ‘বিশেষ গ্রেডের’ শিল্পী হিসেবে তালিকাভুক্ত ডালিয়া নওশীন দেশ ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com