মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার অবৈধ তেল উদ্ধার

গাজীপুর, প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবুল কাশেম বাবুল (৬০)। তিনি কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সেখান থেকে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও তারা ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

এছাড়া জব্দকৃত তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com