মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানালেন নেশাগ্রস্ত মা-বাবা!

দিনাজপুর, প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে নেশার টাকা জোগাড় করতে ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানানোর অভিযোগ উঠেছে এক নেশাগ্রস্ত মা ও বাবার বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে কয়েলের আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন অভিযুক্ত খাদিজা ও সাগর দম্পতি।

এদিকে ওই শিশুকে উদ্ধার করে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় কয়েকজন জানান, সন্তানের ভালোর জন্য নিজেদের জীবন দিতেও কার্পণ্য করেন না বাবা-মা। সন্তানের সামান্য কিছু হলে হতবিহ্বল হয়ে পড়েন সেখানে নেশার টাকা জোগাড়ের জন্য নিজের ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানিয়েছেন খাদিজা ও সাগর।

তারা আরও জানান, হিলির চুড়িপট্টি গ্রামের ‘মাদকসেবী’ ওই দম্পতির ঘরে কিছুদিন আগে ফুটফুটে ছেলেসন্তান জন্ম নেয়। পরে নিজ বাড়িতে সন্তানের হাত কেটে আঙুল বাড়ির বাহিরে পুঁতে ফেলেন বাবা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন।

শিশুটির মা খাদিজা ও বাবা সাগর অভিযোগ অস্বীকার করে জানান, ঘরের মধ্যে কয়েলের আগুনে শিশুটি হাত-পা পুড়ে গেছে। পরে তারা হাতের কব্জিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, শিশুটিকে পুলিশ উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের চিকিৎসার সব ধরনের ব্যয়ভার নিয়েছে উপজেলা প্রশাসন। সন্তানের প্রতি এমন অমানবিক কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। সবাই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com