সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার ‘পাবনার প্রতিরোধ যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান সংসদে বিল আকারে উঠছে না গণভোট : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২.৯ শতাংশ অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

কেরানীগঞ্জে খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি;
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে বেশি দামে অকটেন বিক্রি ও অবৈধ সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার ও কদমতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় রামেরকান্দা বাজারে এক ব্যবসায়ীকে খোলা বাজারে প্রতি লিটার ২৩০ টাকা দরে অকটেন বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তিনি এক মোটরসাইকেল আরোহীর কাছে ১২ লিটার অকটেন বিক্রি করছিলেন। এ অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্কর এলাকার তানাকা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে যানবাহন ছাড়া গ্যালনে করে প্রতি লিটার ১৩৫ টাকা দরে অকটেন বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তিও দেখা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, জ্বালানি তেলের বর্তমান সংকটকে কেন্দ্র করে অসাধু মহলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com