ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে সোনার দামে বড় পতন Logo আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক Logo রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭ Logo গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার Logo বিদিশার জামিন নামঞ্জুর Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo পূর্বঘোষণা ছাড়াই বন্ধ জুলাই জাদুঘর, নোটিশ ঝুলিয়ে দায় এড়ানোর চেষ্টা

চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ এলাকায় এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​স্টেডিয়ামে অবতরণের পর রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর তাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে পাবনা সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

​রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন রাষ্ট্রপতির ব্যস্ত সময় কাটবে। সফরের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে, ​২৯ মার্চ (রবিবার) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা।

​৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে অবস্থান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

​৩১ মার্চ (মঙ্গলবার) সকালে পাবনা আমিনউদ্দীন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি।

​রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পাবনা শহরে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

​সার্কিট হাউজে বিশ্রামকালীন সময়ে রাষ্ট্রপতিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় ০৩:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬