ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে সোনার দামে বড় পতন Logo আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক Logo রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭ Logo গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার Logo বিদিশার জামিন নামঞ্জুর Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo পূর্বঘোষণা ছাড়াই বন্ধ জুলাই জাদুঘর, নোটিশ ঝুলিয়ে দায় এড়ানোর চেষ্টা

আজও ঢাকামুখী মানুষের ঢল

সাত দিনের ঈদের ছুটির পর সরকারি অফিস-আদালত খুলেছে গত মঙ্গলবার। তবে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছিল ফাঁকা। রবিবার থেকে সব সরকারি-বেসরকারি অফিস পুরোদমে কার্যক্রম শুরু হবে- এ কারণে রাজধানীতে ঢুকছে হাজার হাজার মানুষ।

কাল থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। যা ঘিরে আজ বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে লঞ্চ ও বাস টার্মিনালের পাশাপাশি রেলস্টেশনেও ছিল ভিড়। বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের।

রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহী লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ফেরি ও লঞ্চঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে পরিবহনস্বল্পতার কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষা করছেন যাত্রীরা।

এ সময় তারা জানান, স্বাভাবিক সময়ের দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ট্রেনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ঢল। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ট্রেনভর্তি যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। ট্রেনের নির্ধারিত আসনসংখ্যার বাইরে অনেকেই দাঁড়িয়ে ঢাকা এসেছেন। কেউ কেউ আবার ট্রেনের ছাদে করেও ঢাকায় প্রবেশ করেছেন।

বাস টার্মিনালগুলোতেও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, টার্মিনালের বিপরীতে একের পর এক দূরপাল্লার গণপরিবহন এসে দাঁড়াচ্ছে। ঈদে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। গাড়ি থেকে নামার পর যাত্রীরা বিভিন্ন গন্তব্যের জন্য যানবাহন খুঁজতে ব্যস্ত। কেউ গণপরিবহনে উঠছেন, কেউ সিএনজিচালিত অটোরিকশা বা বাইক রাইডারের সঙ্গে দরকষাকষি করছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আজও ঢাকামুখী মানুষের ঢল

আপডেট সময় ০১:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬