শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন-সংহতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান হাওলাদার মারা গেছেন কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড় ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে অনুরোধপত্র পাঠিয়েছি ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬ কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দানাটি শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়।

এদিকে, শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com