ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবীন ফ্যাশন বন্ধ, হাতিরঝিল থানার ওসি ও এএসআই ক্লোজড

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে ক্লোজড করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।‎

‎বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২০ মার্চ) মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

‎তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২০ মার্চ ঈদের আগের দিন বিশাল সেন্টারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’-এর ওই শোরুমটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় দোকানটি বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ কার্যক্রমের’ সঙ্গে তুলনা করে আপত্তি জানানো হয়।

এদিকে ‘নবীন ফ্যাশন’-এর ওই শোরুমটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে। এছাড়া পুলিশের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত।

‎‎বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার ক্ষমতা বলে জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

নবীন ফ্যাশন বন্ধ, হাতিরঝিল থানার ওসি ও এএসআই ক্লোজড

আপডেট সময় ০২:৫৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬