বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

আজ বুধবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্কের রেডিও, টেলিভিশন এবং আনাদোলু এজেন্সির সঙ্গে বাংলাদেশ বেতার, বিটিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার তুরস্কের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র গতিশীল করতে আগ্রহী।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তুরস্ক দূতাবাসের কাউন্সিলর বোরা তাসডিলেন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com