রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

প্রাণ-আরএফএল’র উদ্যোগে এতিম শিশু ও প্রবীণদের জন্য ঈদ আয়োজন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন থেকে বঞ্চিত প্রবীণ ও এতিম শিশুদের একত্র করে একটি বিশেষ উৎসবের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত একটি প্রবীণ নিবাসে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রবীণ ও এতিম শিশুরা একে অপরের সঙ্গে বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে উঠে ঈদের আনন্দ উপভোগ করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ ও ড্রয়িং সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি প্রবীণ নিবাসে বসবাসরত প্রবীণদের জন্য দেওয়া হয় ঈদ পোশাক। 

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরই আমরা ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি করে আসছি। এবারের ঈদ ফর অল উদ্যোগের মাধ্যমে প্রবীণ এবং এতিম শিশুদের একত্র করে তাদের ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।  

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ঈদ ফর অল’ উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com