বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্ব কমলো এক মন্ত্রীর, বাড়লো প্রতিমন্ত্রীর রাজস্ব ইস্যুতে আসছে নতুন ৫ আইন, খসড়া অনুমোদন পদ্মায় তলিয়ে গেছে যাত্রীবাহী বাস: ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩৫ দৌলতদিয়ায় ৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, উদ্ধারে ফায়ার সার্ভিস ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে, বহু হতাহতের আশঙ্কা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা: প্রধানমন্ত্রীর জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী ফের ইসরায়েল-কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের হামলা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকটিকিট উন্মোচন করেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। 
এরপরই তিনি ডাকটিকিট উন্মোচন করেন। 

ডাকটিকিট উন্মোচনের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। আজ বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com